জাতীয় ফিচার

“দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানে সহনশীল অবস্থায় রয়েছে”

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানে সহনশীল অবস্থায় রয়েছে। রাস্তায় কোনো মিছিল মিটিং হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না, দেশের মানুষ ভালো আছে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

দেশে চালের কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বাজারে চালের দাম স্থিতিশীল আছে। কোনো ঘাটতি নেই।

পেঁয়াজ আমদানি উন্মুক্ত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। সামনে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুনঃ “কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র