“দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পাঁচটি মোবাইল অপারেটরের কাছে সরকারের ৭ হাজার ৮২২ কোটি টাকা ৩ লাখ টাকা।
আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে ৪টি মোবাইল কোম্পানি পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। এছাড়া বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে সংরক্ষিত সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মোবাইল অপারেটরগুলির কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা।
তিনি আরও জানান, সবচেয়ে বেশি ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা গ্রামীণ ফোনের কাছে বকেয়া রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির বকেয়া ৮৮০ কোটি ১৫ লাখ টাকা। রবি আজিয়াটার বকেয়ার পরিমাণ ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়াও টেলিটকের কাছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা বকেয়া রয়েছে।
টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ দশমিক ৯৩ কোটি টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মোস্তাফা জব্বার।
এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা, রেভিনিউ শেয়ার বাবদ ৪৩ কোটি ৮১ লাখ ও এসওএফ বাবদ বকেয়া ৪৭ কোটি ৩৫ লাখ টাকাসহ মোট ১২৭ কোটি ৩৬ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুনঃ প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী






রোহিঙ্গাদের আরও ৪২ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য - Tathya Sangjog
September 11, 2023[…] […]
"মার্কিন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারকেই জিজ্ঞেস করেন" - Tathya Sangjog
September 11, 2023[…] […]
শিশুদের ফাস্টফুডের বিপরীতে ব্যালেন্স ফুডে অভ্যস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর - Tathya Sangjog
September 11, 2023[…] […]
ট্যাক্স সংক্রান্ত মামলায় আইন মেনে ফয়সালা দেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর - Tathya Sangjog
September 11, 2023[…] […]
লিবিয়ায় বন্যায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি - Tathya Sangjog
September 11, 2023[…] […]
"নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া রোধকল্পে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে" - Tathya Sangjog
September 11, 2023[…] […]
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত - Tathya Sangjog
September 11, 2023[…] […]
এই অভ্যাসগুলির কারণে ফিট থাকেন বিরাট কোহলি - Tathya Sangjog
September 11, 2023[…] […]
ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠতে যা করবেন - Tathya Sangjog
September 11, 2023[…] […]
যৌথ পরিবার কি সন্তান লালন-পালনের জন্য ভালো? - Tathya Sangjog
September 11, 2023[…] […]
শিশুদের স্থূলতা থেকে হতে পারে মারাত্মক রোগ - Tathya Sangjog
September 11, 2023[…] […]
শিলাজিতের ব্যবহার শুধু উপকারীই নয় ক্ষতিকরও - Tathya Sangjog
September 11, 2023[…] […]
বিয়ে করছেন 'টেন মিনিটস স্কুলে'র আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ - Tathya Sangjog
September 11, 2023[…] […]
কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
September 11, 2023[…] […]
দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু - Tathya Sangjog
September 11, 2023[…] […]