দেশের বাজারে বাড়লো সোনার দাম
দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে।
আগামীকাল রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি শনিবার (১২ নভেম্বর) বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে গত ২৫ অক্টোবর এবং ২৭, ১৯ ও ১৫ সেপ্টেম্বর চার দফা সোনার দাম কমানো হয়। অবশ্য তার আগে ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এখনো এটিই সোনার সর্বোচ্চ দাম।
আরও পড়ুনঃ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম






"২০২১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ" - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ দেশের বাজারে বাড়লো সোনার দাম […]