জাতীয় ফিচার

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম

বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশ ডলার বেড়ে গেছে। এতে তিন মাসের মধ্যে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও বাড়ছে সোনার দাম।

বাজুস সূত্রে জানা গেছে এ বিষয়ে শনিবার বৈঠক করবে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি। যেকোনো মুহূর্তে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

বিশ্ববাজারে সোনার লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়— গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে একপর্যায়ে সোনার দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নেমে যায়। তবে এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে সোনার দাম।

দফায় দফায় দাম বেড়ে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৭১ দশমিক শূন্য ৮ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ বা ৯০ দশমিক ৫৪ ডলার।

এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই দাম বেড়েছে ১৬ দশমিক ৩৩ ডলার। টানা দুই সপ্তাহ বিশ্বাবাজারে সোনার দাম বাড়লো। আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৩৬ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১২৬ ডলার।

আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. ৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে ঢাকার সব গাড়ি - tathyasangjog

    November 12, 2022

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম […]

  2. দুর্যোগ ক্ষতি মেটাতে পৃথক বরাদ্দের দাবি তথ্যমন্ত্রীর - tathyasangjog

    November 12, 2022

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম […]

  3. দেশের বাজারে বাড়লো সোনার দাম - tathyasangjog

    November 12, 2022

    […] আরও পড়ুনঃ বিশ্ববাজারে বাড়ল সোনার দাম […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র