জাতীয় ফিচার

দেশের উন্নয়ন হওয়ায় যানজট বেড়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের উন্নয়ন হওয়ায় যানজট বেড়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের দেশে এক সময় যানজট ছিল না, কারণ তখন দেশে গাড়ির সংখ্যা অনেক কম ছিল। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বেড়েছে। এতে যানজটও বেড়েছে। সঠিক ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে এটি ব্যবস্থাপনা করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে ‘নিরাপদ ছাদ কৃষি’ বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রতিটি উন্নয়নের সঙ্গে কিছু বিপরীত প্রতিক্রিয়া থাকে। উন্নয়নকে টেকসই করতে হলে সেই প্রতিক্রিয়াগুলো সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। তেমনি ছাদ বাগান ও ছাদ কৃষির সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হবে। ছাদ কৃষি করলে খাদ্যের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। ছাদ কৃষি পরিবেশগত উন্নয়নেও ভূমিকা রাখবে। ছাদ কৃষিতে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। নিয়ম মেনে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। তাহলেই ছাদ কৃষি নিরাপদ হবে।

তাজুল ইসলাম বলেন, ছাদ কৃষি চমৎকার উদ্যোগ। আমি এটি সমর্থন করি ও ছাদ কৃষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র