দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রোববার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।
এম এ মান্নান বলেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে।
তিনি বলেন, দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।






তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
November 5, 2023[…] আরও পড়ুনঃ দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার ক… […]