জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রোববার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

এম এ মান্নান বলেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে।

তিনি বলেন, দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

আরও পড়ুনঃ নির্বাচন সংবিধান-আইনের মধ্যেই হতে হবে: আইনমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী - Tathya Sangjog

    November 5, 2023

    […] আরও পড়ুনঃ দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার ক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র