“দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে, ডলার সংকট নেই”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে কোনো ডলার সংকট নেই। অর্থ পাচার বন্ধ করতে আমদানি-রফতানিতে এলসি দিতে সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে। এ সংকট সারাবিশ্বে বিদ্যমান। বিশ্বজুড়ে বর্তমানে গ্যাসেরও সংকট চলছে। বাংলাদেশেও গ্যাস সংকট আছে।
চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিতে জড়িত পাঁচজন চিহ্নিত






ইরানে মাজারে হামলায় ২৬ বিদেশি গ্রেফতার - tathyasangjog
November 8, 2022[…] […]
গণতন্ত্র রক্ষায় ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন - tathyasangjog
November 8, 2022[…] […]
পুলিশে দায়িত্ব অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
November 8, 2022[…] […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে - tathyasangjog
November 8, 2022[…] […]