জাতীয় ফিচার

দেশীয় পশু বিশ্বমানে উন্নীত করার আহ্বান ফরিদা আখতারের

দেশীয় জাতের গবাদিপশুকে বিশ্বমানে উন্নীত করতে যথাযথ সহায়তা ও সঠিক পদ্ধতির উপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার সকালে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় নির্মিত ‘হোয়াইট হল’ ডরমিটরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করতে গবেষণা আরও জোরদার করতে হবে।”

ফরিদা আখতার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, “নতুন ডরমিটরি ও উন্নত প্রশিক্ষণ পরিবেশ কর্মকর্তাদের সক্ষমতা বাড়াবে, যা খামারিদের জন্য উপকারী হবে।” তিনি জানান, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং ভেটেরিনারি চিকিৎসকদের সক্রিয়তার কারণে এ বছর কোরবানির পশু সুস্থ ও উৎকৃষ্ট ছিল।

শিল্পভিত্তিক পশুপালনের পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এই প্রবণতা প্রান্তিক খামারিদের জন্য হুমকি। রোগ প্রতিরোধে কার্যকর টিকা উদ্ভাবন এখন সময়ের দাবি।” তিনি প্রাণিসম্পদ খাতে কৃষির মতো ভর্তুকি প্রদানের দাবি জানিয়ে বলেন, “ভর্তুকি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।”

উপদেষ্টা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের কল্যাণে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হয়েছে। তিনি কর্মকর্তাদের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ফরিদা আখতার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার এবং কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি খামারের কার্যক্রম ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র