Uncategorized

“দেশজুড়ে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১১৮০০ জন ভোটার”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ১১৮০০ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন কার্যালয় (ইসি) । যা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সংগ্রহ করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (০৩ জানুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা। এরপর ৭ জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে আবেদন করতে হয়; নিজের নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে। সে অনুযায়ী এবার আবেদন করার সুযোগ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।

আবেদন পাওয়ার পর ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার ও একটি খাম পাঠান রিটার্নিং কর্মকর্তা। এরপর আবেদনকারী ভোট দিয়ে ব্যালট পেপার পাঠালে তা মূল ফলের সঙ্গে যোগ করা হয়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগের বিধান চালু হয়।

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েলের দশম অধ্যায়ে পোস্টাল ব্যালট প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী নিম্নরূপ ব্যক্তিরা পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

১. কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলে।
২. বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার।
৩. যে ব্যক্তি ভোটকেন্দ্রে ভোট প্রদানের অধিকারী সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকলে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান