জাতীয় ফিচার

দুদকের সমালোচনা করল হাইকোর্ট

হাইকোর্ট

ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়; তারপরও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন? যারা বড় বড় ঋণখেলাপি, তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুদক রাঘববোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত।

আজ রোববার শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে করা আবেদনের শুনানির সময় হাইকোর্ট এমন প্রশ্ন তোলেন। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।

শুনানি চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, রাঘববোয়াল রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক।

২০১৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় মামলা হয়। তবে এত দিনে মামলার তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী”

রিপোর্টার

About Author

2 Comments

  1. দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ দুদকের সমালোচনা করল হাইকোর্ট […]

  2. এসএসসির ফল জানবেন যেভাবে - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ দুদকের সমালোচনা করল হাইকোর্ট […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র