ফিচার ব্যবসা-বাণিজ্য

দুইটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিল সরকার

দুইটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিল সরকার

পাম ওয়েল, পরিশোধিত চিনি খোলা ও পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ১ লিটার পাম সুপার খোলা তেলের মিলগেট দাম হবে ১২৮ টাকা, পরিবেশক মূল্য ১৩০ ও খুচরা পর্যায়ে ১৩৩ টাকায় বিক্রি করতে হবে। ১ কেজি পরিশোধিত চিনির মিলগেট মূল্য হবে ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮৪ টাকা। এছাড়া প্যাকেটজাত ১ কেজি পরিশোধিত চিনির মিলগেট দাম হবে ৮২ টাকা, পরিবেশক মূল্য ৮৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮৯ টাকা।

আরও পড়ুনঃ সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

আগে প্রতি লিটার পাম তেলের দাম ছিল ১৪৫ টাকা এবং প্রতি কেজি চিনির দাম ছিল ৯৫ টাকা। অর্থাৎ লিটারে পাম তেলের দাম কমেছে ১২ টাকা এবং কেজিতে প্যাকেটজাত চিনির দাম কমেছে ৬ টাকা।

এর আগে গত ৩০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, সিমেন্ট, রডসহ মোট ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে পরবর্তী ১৫ দিনের মধ্যে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই