জাতীয় ফিচার

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও আম বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬ টায় দিনাজপুর সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছে বাস ও ট্রাকের ২৮ যাত্রী।

আজ সকালে দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্রে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৬টায় দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী বাজার চকরামপুর এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের ১শ’ গজ পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়গামী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের ড্রাইভার হাসিবুর রহমান হাসু (৪০) ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি এলাকার বাসিন্দা। তবে অপর নিহত ৫ জনের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র