জাতীয় ফিচার

ব্রিটেনের সাধারণ নির্বাচনে মধ্য-বাম বিরোধী লেবার পার্টি জয়ী

১৪ বছরের ডানপন্থী রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে মধ্য-বাম বিরোধী লেবার পার্টি।

নিজের আসনে পুনঃনির্বাচিত হওয়ার পর বিষন্ন চেহারায় ঋষি সুনাক বলেছেন, লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছি।

‘আজ, শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সব পক্ষের মঙ্গল কামনার্থে ক্ষমতা হস্তান্তর করবে’ উল্লেখ করে টরি নেতা বলেন, নির্বাচনের ফলাফল ‘সঠিক’ হয়েছে এবং তিনি পরাজয়ের দায় মেনে নিয়েছেন।

সেন্ট্রাল লন্ডনে বিজয়ী পার্টির এক সমাবেশে স্টারমার (৬১) উল্লাসরত কর্মীদের বলেছেন, ‘এখানে পরিবর্তন শুরু হয়েছে এবং ‘দেশকে প্রথম, পার্টিকে দ্বিতীয়’ রেখে ‘জাতীয় পুনর্নবীকরণের দশক’ হিসেবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেছেন, পরিবর্তন রাতারাতি আসবে না, যদিও লেবার অন্তত আটজন মন্ত্রিপরিষদের সদস্যসহ সারা দেশে টোরি আসন ছিনিয়ে নিয়েছে।

প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস, সিনিয়র মন্ত্রী পেনি মর্ডান্ট এবং নেতৃস্থানীয় ব্রেক্সিটার জ্যাকব রিস-মগসহ অন্যান্য বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি পরাজিত হয়েছেন।

গ্রীনিচ মান সময় ০৪০০ টায়- ৬৫০ আসনের সংসদে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৩২৬টি আসন অতিক্রম করেছে লেবার। শুক্রবার সকালে চূড়ান্ত ফলাফল আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার গ্রীনিচ মান সময় ২১০০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরে প্রকাশিত ইউকে সম্প্রচারকারীদের জন্য একটি বুথ ফেরত জরিপে বলা হয়, ৪১০ আসন এবং ১৭০-আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবারকে ২০১০ সালের পর প্রমবারের মতো ক্ষমতায় ফিরে আসার পথে।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র