জাতীয়

“দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত কুকুর”

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে মূর্খ এবং যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত কুকুর হিসেবে অভিহিত করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

বৃহস্পতিবার সরকারি সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এ কথা জানিয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয়সহ একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া বলেছে, তারা পিয়ংইয়ংয়ের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

এ বিষয়ে উত্তর কোরিয়ার কিম ইয়ো জং বলেছেন, জঘন্য এই পদক্ষেপে স্পষ্টত এটিই দেখা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কট্টর ও বিশ্বস্ত কুকুর। উত্তর কোরিয়ার ওপর নির্বিচারে চাপানো এই নিষেধাজ্ঞায় আমি বিস্মিত হচ্ছি। দক্ষিণ কোরিয়ার গ্রুপটি যেন যুক্তরাষ্ট্রের ছুঁড়ে দেয়া মাংসের ওপর দৌড়ানো একটি বন্য কুকুর। এটি এক অপরূপ দৃশ্য!

কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের বিরুদ্ধে বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করে বলেন, তিনি তার পূর্বসুরি মুন জায়ে ইনের তুলনায় অনেক বেশি কট্টর।

আরও পড়ুনঃ এক মাসের মধ্যে এলসি সমস্যা সমাধানের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র