তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে (আইনশৃঙ্খলা বাহিনী) মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুড়লো, এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্যতা উদঘাটন করে আমরা পরে জানাবো।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে। যখন এ ধরনের অভিযানে যাওয়া হয় তখন গোয়েন্দা সংস্থার পরিকল্পনামাফিক অভিযান হয়ে থাকে।
উল্লেখ্য, সোমবার দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ও ডিজিএফআই‘র মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি






ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যই দু:সময়ের বন্ধু: প্রধানমন্ত্রী - tathyasangjog
November 15, 2022[…] আরও পড়ুনঃ তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবা… […]