জাতীয়

তিনদিনে মিয়ানমারের জান্তা বাহিনীর ৫০ সদস্য নিহত

গত তিনদিনে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর ৫০ জন সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতি নিউজ জানায়, মিয়ানমারে সাগাইং, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলে এবং চিন, কায়াহ এবং মোন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল আর্মি দাবি করেছে, গত শুক্রবার (২০ জানুয়ারি) কায়াহ রাজ্যের বাওলাখে টাউনশিপের একটি পাহাড়ে সামরিক ফাঁড়ি দখল ও পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে তারা। এ সময় জান্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। সামরিক ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার দাবি করেছে তারা।

এছাড়া, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) দাবি করেছে, শুক্র ও শনিবার মাগওয়ে অঞ্চলের পাকোক্কু এবং পাউক টাউনশিপে দুইদিনের হামলায় জান্তা বাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছে। রোববার পিডিএফ গোষ্ঠীর আরেকটি গ্রুপ ম্যাগওয়ে অঞ্চলের পাউক টাউনশিপের দুটি সামরিক চেকপয়েন্টে হামলা চালায়।

এতে জান্তা বাহিনীর অনেক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করে পিপলস ডিফেন্স ফোর্স। এছাড়া পাউক অঞ্চলের ওহনটাও গ্রামের একটি স্কুলে অবস্থানরত জান্তা বাহিনীর ওপর ড্রোন ব্যবহার করে বোমা ফেলে বিদ্রোহীরা। এতে জান্তা বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে জান্তা বাহিনীর হামলায় দেশটির চারজন বেসামরিক নাগরিক ও ৩ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র