তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকলো বিএনপি
১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে এ হরতাল ডাকে দলটি।
আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ হরতালের ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি। এ সময় তিনি দেশব্যাপী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
ঘোষিত তফসিল প্রত্যাখান করে ভিডিও বার্তায় রিজভী বলেন, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল জারি করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার।
ভয় দেখিয়ে সরকার সিইসিকে তফসিল ঘোষণা করতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সিইসির উদ্দেশে প্রশ্ন রেখে রিজভী বলেন, চাকরিটাই কি বড় হয়ে গেলো আপনার কাছে, বিবেকের কথা শুনলেন না?
আরও পড়ুনঃ সরকার রুটিন কাজ করবে; কোনো পলিসিগত সিদ্ধান্ত নেবে না: আইনমন্ত্রী






বিএনপি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
November 16, 2023[…] […]
চীনে অগ্নিকাণ্ডে নিহত ২৬ - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
ধূমপান ত্যাগ করলে ডায়াবেটিসের ঝুঁকি ৪০% কমে - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
১৮-২১ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
ইইউতে ৪% বেড়েছে বাংলাদেশে পোশাক রফতানি - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]
কন্যা সন্তানের পিতা হলেন লিটন দাস - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকল… […]