ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন
১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে গণভবন থেকে সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন।
এক্সপ্রেসওয়েটি নির্মাণ সম্পন্ন হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করবে এবং রাজধানী থেকে বাইরে দ্রুত প্রবেশ ও প্রস্থান নিশ্চিত হবে। এটি ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে।
উত্তরবঙ্গসহ ৩০টি জেলার চার কোটিরও বেশি মানুষ এক্সপ্রেসওয়ে থেকে উপকৃত হবে। তা ছাড়া জনগণ ও পণ্য পরিবহনকে সহজ ও দ্রুত করে তুলবে এবং যানজট কমাতে সহায়তা করবে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন দেবে চীন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তব্য রাখেন।






বিশ্ববাজারে বাড়ল সোনার দাম - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের … […]
রিজার্ভের অর্থ অপব্যবহার হয় না: প্রধানমন্ত্রী - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের … […]
দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের … […]
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের … […]
"মনোনয়ন বাণিজ্য শুরু করেছে বিএনপি" - tathyasangjog
November 12, 2022[…] আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের … […]