জাতীয়

“ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা নিজেই তদারক করছেন । এর মাধ্যমে হজ্জের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে চলতি বছরে হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতি এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তাবলীগ জামাতের জন্যে কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্যে টঙ্গিতে জমি বরাদ্দ দিয়েছেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নান্দনিক সৌন্দর্যমন্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোন হজ্জ যাত্রী যেন প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

দেশের মানুষের কল্যান, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ্র ঐক্য কামনা করে হ্জ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী । এ সময় তিনি প্রায় ২শ’ হজ্জ গমনেচ্ছু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুনঃ বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন; প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র