জাতীয় ফিচার

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার কোহেলদিয়া এলাকার বাসিন্দা কাশেম শেখ (৪০), তার ছেলে মোরছালিন (৮) ও কাশেম শেখের ভাই নাজমুল শেখ (৩৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি ইটবোঝাই ট্রাক হামিরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল আরোহী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান সবাই।

তিনি আরও জানান, নিহতরা ফরিদপুর থেকে কাজ শেষে তাদের গ্রামের বাড়ি ফিরছিলেন। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ “আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড চালাবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র