ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের কাছ থেকে ২ হাজার ৭৬৮ পিস ইয়াবা, ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ৮০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আপনার সন্তান কি মানসিক চাপে আছে?





