টেলিগ্রামের সিইও পাভেল দুরভ ফ্রান্সে গ্রেফতার
জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের ব্যক্তিগত উড়োজাহাজে (জেট) করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে তাকে গ্রেফতার করা হয়।
৩৯ বছর বয়সি রাশিয়ান বংশোদ্ভূত দুরভকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
রুশ সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেফতারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝার চেষ্টা করছে দূতাবাস।
পাভেল দুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে অ্যাপটি নিষিদ্ধ করে রুশ সরকার। তবে ২০২১ সালে তা প্রত্যাহার করে নয়া হয়। ২০১৪ সালে অ্যাপটির তথ্যভান্ডার সরকারের হাতে তুলে দেয়ার জন্য চাপ দেয়া হলে রাশিয়া ছাড়েন দুরভ। এরপর দুবাই থেকে এটি পরিচালিত হয়।
আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”





