সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার
রাজধানীর শান্তিনগর থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডিবির একটি দল সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করেছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় গত বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা করেন রোমানের খালা রিনা।
এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে।
আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”





