খেলা ফিচার

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূল পর্বে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

বৃষ্টির হুমকি মাথায় রেখে আজ হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে তাসকিনের বোলিং তোপে পুরো ২০ ওভার খেলে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর না খেলা মুস্তাফিজুর রহমান আজ একাদশে ফিরেন। তার সাথে পেস অ্যাটাকে ছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আগামী ২৭ অক্টোবর সিডনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিন ভারতের বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।

আরও পড়ুনঃ শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত

রিপোর্টার

About Author

2 Comments

  1. দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু - tathyasangjog

    October 24, 2022

    […] আরও পড়ুনঃ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুর… […]

  2. দেশের বাজারে কমলো সোনার দাম - tathyasangjog

    October 24, 2022

    […] আরও পড়ুনঃ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুর… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার