দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং যদি বাংলাদেশ আঘাত হানে তাহলে দেশে কোনো খাদ্য সংকট দেখা দেবে না।
আজ সোমবার বরিশাল সার্কিট হাউজে রাইস সাইলো নির্মাণ কাজের বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং যদি বাংলাদেশ আঘাত হানে তাহলে দেশে কোনো খাদ্য সংকট দেখা দেবে না।
এদিকে, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সিভিয়ার সাইক্লোন (প্রবল ঘূর্ণিঝড়) রূপ নিয়ে উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। এতে মহাবিপদ সংকেত জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় সিত্রাং: মহাবিপদ সংকেতের ইঙ্গিত






"দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই" - tathyasangjog
October 24, 2022[…] আরও পড়ুনঃ দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে: খাদ্য… […]
মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় ৫০ জন নিহত - tathyasangjog
October 24, 2022[…] আরও পড়ুনঃ দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে: খাদ্য… […]