জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২২
জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দদুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের মুখপাত্র পল ন্যাথি বলেন, যে এই দুর্ঘটনাটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়েওকে প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার সীমান্তবর্তী শহর বেইটব্রিজের সাথে সংযোগকারী হাইওয়েতে ঘটেছে।
জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। অনেক যানবাহন ওভারলোড এবং তাদের গতিও খুব দ্রুত। দেশের সড়কের বেহাল দশাও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হয়। তবে সড়কগুলোর অবস্থার উন্নয়নে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ অগ্নিসন্ত্রাস থেকে দেশরক্ষায় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব: তথ্যমন্ত্রী





