জাতীয়

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

জামালপুরে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজির ৩ যাত্রী।

মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিএনজি চালক আরমান মিয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাসিন্দা খোকন মিয়া ও শেরপুর জেলার বাসিন্দা মোশাররফ হোসেন।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সোহরাব হোসেন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ ভোট চুরি করাই বিএনপির অভ্যাস: শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র