জাতীয় ফিচার

জাকসু নির্বাচনে শোকের ছায়া: ভোট গণনার দায়িত্বে থাকা শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা মারা গেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ছিলাম, আর জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে কাজ করছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি হঠাৎ দরজার কাছে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলেও তিনি আর বেঁচে নেই।”

জান্নাতুলের বড় ভাই মোহাম্মদ আসিফ জানান, “সকাল সাড়ে আটটার দিকে তিনি নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠছিলেন। করিডোরে সবার সামনে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। দ্রুত তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।”

নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এবং রাত সাড়ে ১০টায় ভোট গণনা শুরু হয়। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা ভোটের ফলাফল এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটার ছিলেন, যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজা শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র