জাতীয় ফিচার

জলবায়ু সংকট: তরুণদের এগিয়ে আসা ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, এটি কেবল পরিবেশ নয়, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে। তিনি তরুণদের এগিয়ে আসার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে “NDC 3.0 for COP30: Dialogue on Agriculture, Forestry & Urbanisation” শীর্ষক সংলাপে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং ইয়ুথ ফর এনডিসি যৌথভাবে আয়োজন করে।

রাষ্ট্রদূত মিলার বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। কৃষি ও গ্রামীণ জীবিকা মারাত্মক হুমকির মুখে। টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। তবে এককভাবে কোনো দেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি, জ্ঞান এবং উদ্ভাবন বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “খুলনা অঞ্চল প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু সংকটের মুখোমুখি হচ্ছে।” তিনি জানান, আসন্ন ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (এনডিসি) জলবায়ু-স্মার্ট কৃষি, টেকসই বনায়ন এবং স্থিতিস্থাপক নগর পরিকল্পনাকে অগ্রাধিকার দেবে।

তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লবণসহিষ্ণু ফসল উন্নয়ন, ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং টেকসই শহর পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছেন। এই গবেষণার ফলাফল সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র