জাতীয় ফিচার

ডাকসু নির্বাচনের সাফল্যে উপাচার্যের কৃতজ্ঞতা: শিক্ষার্থী থেকে আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে ধন্যবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, প্রার্থী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। বিভিন্ন অংশীজনের সহযোগিতায় এই নির্বাচন আয়োজন করা হয়েছে, যা ছাত্র-জনতার অভ্যুত্থান ও এর মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের একটি সুযোগ।” তিনি নির্বাচনের প্রতিটি ধাপে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এবং কর্তব্যরত অবস্থায় মৃত চ্যানেল এস-এর সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর প্রতি শোক ও তার রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “ডাকসু শিক্ষার্থীদের মতামত প্রকাশের প্ল্যাটফর্ম তৈরি করেছে। আশা করি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এই সুযোগ কাজে লাগাবে।” নির্বাচন কমিশনের নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, “কমিশনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। একজন সদস্য সন্তানের মুমূর্ষু অবস্থায়ও দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনে বহু মানুষের আন্তরিক প্রচেষ্টা জড়িত।”

উপাচার্য বিজয়ী ও অংশগ্রহণকারী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “তারা ডাকসুকে সক্রিয় করার পাশাপাশি পরমতসহিষ্ণুতার মাধ্যমে ঐক্যের উদাহরণ স্থাপন করেছেন।” তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, “তাদের সহযোগিতা নির্বাচনকে সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দেশবাসীর আগ্রহ ও সমর্থন আমাদের জন্য বড় প্রাপ্তি। ডাকসুর সক্রিয়তা গণতান্ত্রিক প্রক্রিয়া ও বাংলাদেশ পুনর্গঠনে আমরা দেশের পাশে থাকতে চাই।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র