জাতীয়

জম্মুতে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়্যবার ৪ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার জম্মুর উধামপুরে ভয়াবহ হামলার পর বুধবার এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে শ্রীনগর শহরের অদূরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ভারতের নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। কয়েক ঘণ্টা চলে পাল্টাপাল্টি গোলাগুলি। পরে সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবাই জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়্যবার সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, ‘আমরা একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি লক্ষ করি। এ অবস্থায় সেটিকে অনুসরণের সিদ্ধান্ত নিই। ট্রাকটি জম্মুর সিধরায় থামানো হয়েছিল। সেখানে গাড়ি থেকে নেমে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তল্লাশি শুরু করলে ভেতরে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। জবাবে তাদের ওপরও পাল্টা গুলি চালানো হয়।’

আরও পড়ুনঃ মেট্রোরেল চালু হওয়ায় বিএনপি খুশি হতে পারেনি : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র