চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং তাঁর নিজের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনি বলেন, আমরা বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করি, আমাদের প্রার্থনা এবং চিন্তাভাবনাও শোকাহত পরিবারের সদস্যদের সাথে রয়েছে এবং তারা তাদের অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আমরা সেই প্রার্থনা করি।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে এই শোকের সময়ে চীনের সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে আছি।
চিঠিতে শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত উন্নয়ন অংশীদার এবং সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।
তিনি স্মরণ করেন যে, সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাপকভাবে শক্তিশালী হয়েছিল।
আরও পড়ুনঃ বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার






পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক - tathyasangjog
December 2, 2022[…] আরও পড়ুনঃ চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনে… […]