যশোরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৫
যশোরের মনিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকান ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন মারা যান।
নিহতদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিলেছে। তারা হলেন- ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুনঃ মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান রয়েছে: শিক্ষামন্ত্রী






রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩৫ - tathyasangjog
December 2, 2022[…] আরও পড়ুনঃ যশোরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৫ […]