জাতীয়

চীনে ঘুষ নেওয়ার অপরাধে সাবেক বিচারমন্ত্রীর মৃত্যুদণ্ড

চীনে ঘুষ নেওয়ার অপরাধে সাবেক বিচারমন্ত্রীর মৃত্যুদণ্ড

দুর্নীতিবিরোধী একাধিক অভিযানের নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন করা চীনের সাবেক বিচারবিষয়ক মন্ত্রীকে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরটি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওই চীনা মন্ত্রীর নাম ফু ঝেংঝু। তিনি ২০১৮ সালে চীনের বিচারমন্ত্রী হয়েছিলেন । তিনি উপহার হিসেবে ও অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ১১ কোটি ৭০ লাখ ইউয়ান (চীনা মুদ্রা) ঘুষ নিয়েছিলেন। গত জুলাই মাসে এসব অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুনঃ প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

চীনের সাবেক বিচারমন্ত্রী ফু ঝেংঝু দেশটিতে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হাই-প্রোফাইল তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তবে দুর্নীতির দায়ে তিনি নিজেই এখন দণ্ডিত। অবশ্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আসন্ন কংগ্রেসকে ঘিরে দেশটিতে কর্মকর্তাদের মধ্যে শুদ্ধি অভিযান সম্প্রতি আরও তীব্র হয়েছে।

জানা যায়, দুর্নীতির দায়ে ৬৭ বছর বয়সী ফুকে একটি স্থগিত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে এবং এতে প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়া।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র