Uncategorized

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০

চীনের পিংডিংশান শহরের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬ জন।

শনিবার স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত থাকবে ও শহরজুড়ে নিরাপত্তা অভিযান চলবে।

দুর্ঘটনার সময় খণিতে মোট ৪২৫ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।

শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে। এটি পিংডিংশান শহরের তিয়ানান কোম্পানির মালিকানাধীন একটি খনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।

চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানঝিতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীনের সরকার। এরপরই হঠাৎ করে দাম বেড়ে যায় কয়লার।

সম্প্রতি চীনে কয়লা খনিগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও প্রায়ই খনি দুর্ঘটনার ঘটনা ঘটছে। ২০২২ সালে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মানুষ মারা গেছেন। গতমাসে হেইলংজিয়ান প্রদেশের উত্তর-পূবাঞ্চলের জিক্সি শহরে দুর্ঘটনায় প্রায় ১২ জন নিহত হন।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান