জাতীয় ফিচার

চিলির দাবানলে ২৩ জনের প্রাণহানি

লাতিন আমেরিকার দেশ চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে।

এ বিষয়ে চিলির রাজধানী সান্তিয়াগোয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলা খুবই কঠিন হয়ে গেছে। অবস্থা আরও খারাপ হচ্ছে। শুক্রবার প্রায় ৭৬টি জায়াগায় দাবানলের খবর জানা গেলেও শনিবার আরও ১৬টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে।

তোহা আরও জানান, সাধারণত এক বছরে যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে। দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

চিলির আবহাওয়া অফিস জানায়, শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল । গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়।

আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র