Uncategorized জাতীয়

চাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৬০

আফ্রিকার দেশ অন্তর্বর্তী নেতা মাহামাত ইদ্রিসের ক্ষমতার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার দেশটির কয়েকটি শহরে বিক্ষোভে নামলে পুলিশ গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চাদ সরকারের মুখপাত্র আজিজ মহামত সালেহ জানিয়েছেন, রাজধানী এনজামেনায় ৩০ জন নিহত হয়েছেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, এই সংখ্যা ৪০ হবে।

এছাড়া চাদের দ্বিতীয় বৃহত্তম শহর মাউন্ডুতে আরও ৩২ জন বিক্ষোভকারী নিহত হন। ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা রাজধানী এনজামেনার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে জড়ো হতে থাকেন। পুলিশ ভিড় দেখে কাঁদানে গ্যাস ছুড়লেও বিক্ষোভকারীরা এগিয়ে আসতে থাকেন এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। তখনই নিরাপত্তা বাহিনী গুলি চালায়। বিক্ষোভকারীরা কাঁদানে গ্যাসের মধ্যে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো জড়ো করতে লড়াই করে। নিহতদের মধ্যে একজন চাদ সাংবাদিক নার্সিস ওরেজে আছেন। যিনি সিইএফওড রেডিওতে কাজ করতেন এবং একটি বুলেটের আঘাতে তার মৃত্যু হয়।

বিক্ষোভ-সহিংসতার পর এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা জানিয়েছেন চাদের প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো। বৃহস্পতিবারের এই ঘটনাকে তিনি সশস্ত্র বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সরকার এখনও হতাহতের সংখ্যা সংগ্রহ করছে বলেও জানিয়েছেন।

কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বিক্ষোভকারীরা নিরস্ত্র ছিল এবং রাজধানী এন’জামেনাসহ অন্যান্য বেশ কয়েকটি শহরে বিক্ষোভরত বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুনঃ বিএনপিই অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র