ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নরসিংদীতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার উতপাদন কেন্দ্র ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার দুপুর পৌনে ১টায় সুইচ টিপে এ কারখানা উদ্বোধন করেন তিনি।
এরপর দোয়া মোনাজাত শেষে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন উপলক্ষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন শেখ হাসিনা।
এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে নরসিংদী পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেল ৩টার দিকে নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে উঠবেন প্রধানমন্ত্রী।
এদিকে নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন।
আরও পড়ুনঃ কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





