জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটসহ জেলায় শেষ হওয়া ১৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি টাউনশিপ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ির ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এ তাপবিদ্যুৎকেন্দ্র। প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (জাইকা) দিচ্ছে প্রায় ৪৩ হাজার ৯২১ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও সিপিজিসিবিএল-এর নিজস্ব তহবিল থেকে অবশিষ্ট ৭ হাজার ৯৩৩ কোটি টাকা দেওয়া হবে।

এর আগে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। প্রথমদিনে ১৫০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়। ডিজেল দিয়ে প্ল্যান্টের প্রথম ইউনিটটি চালানো হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র