“ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে”
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে। তাহলে আমার বিশ্বাস আমাকে দেশ ছেড়ে পালাতে হবে না। এ দেশের মাটিতে আমার কবর হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে। তাহলে আমার বিশ্বাস আমাকে দেশ ছেড়ে পালাতে হবে না। এ দেশের মাটিতে আমার কবর হবে। কিন্তু দেখেন টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশিদিন টিকতে পারে না, দিনশেষে দেশ থেকে পালাতে হয়।
এসময় গণফোরামের রাজনীতি নিয়েও কথা বলেন ড. কামাল হোসেন বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে আগাতে হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।
অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার কথাও জানান প্রবীণ এই রাজনীতিবিদ।
আরও পড়ুনঃ “বিএনপির অবদানকে খাটো করার পরিকল্পিত ক্যাম্পেইন চলছে”





