গাজী টায়ার কারখানায় জীবিত বা মৃত মানুষের কোনো অস্তিত্ব মেলেনি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের আগুনে গাজী টায়ার কারখানার বিধ্বস্ত ছয় তলা ভবনের নীচ তলায় তল্লাশি চালিয়ে কোথাও জীবিত বা মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নীচতলার ভেতরে বেশ কয়েক জায়গায় এখন আগুন জ্বলতে দেখা গেলেও এটা আর ছড়ানো আশঙ্কা নেই বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে উপজেলার রূপসি এলাকায় আগুনে পোড়া ভবনটি পরিদর্শনে যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীরা।





