ব্যবসা-বাণিজ্য

কুষ্টিয়ার পান যাচ্ছে বিদেশে

কুষ্টিয়ার পান

দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয়তা মেলায় কুষ্টিয়া জেলায় দিন দিন বাড়ছে পান চাষ। এছাড়াও দেশের গণ্ডি পেড়িয়ে কুষ্টিয়ার পান রফতানি হচ্ছে বিদেশে।

জানা গেছে, জেলার মধ্যে মিরপুর উপজেলা থেকে সবচেয়ে বেশি পান রফতানি হয়। ২০২১-২২ অর্থবছরে মিরপুর উপজেলা থেকে ২০ টন পান লন্ডনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রফতানি হয়েছে।

এছাড়া কুষ্টিয়া সদর থেকে একই সময়ে ২২ টন ও ভেড়ামারা উপজেলা থেকে ২৭ চন পান রফতানি হয়েছে।

তথ্য বলছে, জেলার তিনটি উপজেলা থেকে বছরে গড়ে প্রায় ৩৫ কোটি টাকার পান রফতানি হচ্ছে।

যদিও অতীতে পান চাষে ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ায় একসময় অব্যাহত লোকসানের কারণে পান চাষে বিমুখ হয়ে পড়েন চাষীরা। গত তিন অর্থবছরে পান চাষ করে লাভের মুখ দেখছেন জেলার কৃষক। ফলে অনেক চাষী আবারো ঝুঁকছেন পান চাষে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে ২ হাজার ১২০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে পান চাষ হয়েছিল ২ হাজার ১৪০ হেক্টর জমিতে। ২০২১-২২ অর্থবছরে জেলায় ২ হাজার ২৩০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে এ চাষ আরো সম্প্রসারিত হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

আরও পড়ুন: বাজারে পর্যাপ্ত চিনি আছে: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার