জাতীয়

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় পেচারস্ক জেলার অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মস্কো আজ মঙ্গলবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কিয়েভ মেয়র ভিটালি ক্লিৎসকো

ভিটালি জানান, রাজধানী শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেন সংঘাত। রুশ অভিযানের নিন্দা জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব সংঘাত নিরসনের আহ্বান জানাচ্ছেন নেতারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে বলেছেন, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করার এবং হাজারো মানুষের জীবন বাঁচানোর এখনই সময়। আমি মনে করি রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার অবশ্যই এখনই সময় এবং তা বন্ধ করা যেতে পারে। এতে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে।

আরও পড়ুনঃ আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র