অন্যান্য বিশ্ব সংযোগ

কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটক নিহত

জম্মু-কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ আরও জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকয়টি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা