ফিচার ব্যবসা-বাণিজ্য

কঠোর নীতি থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

ডলারের দাম ও ডলারের বাজার নিয়ে কঠোর ও ‘ভুল নীতি’ থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচায় অতি মুনাফার অভিযোগে ছয়টি বড় ব্যাংকের ট্রেজারি প্রধান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে গত মে-জুন সময়ে ডলারের বাজার থেকে যে মুনাফা তারা করেছিল, তা ব্যাংকের আয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

যে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলো হলো বেসরকারি খাতের প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে ব্যাংক ছয়টিকে গতকাল নতুন সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুনঃ বাণিজ্য সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা-নমপেন

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, “ডলারের জোগান ও চাহিদা ব্যাংকগুলোর হাতে নেই। আর দামও আটকে রাখা যায় না। এই বাস্তবতা কেন্দ্রীয় ব্যাংক এত দিনে বুঝছে। এ জন্য দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দিয়েছে। ব্যাংকগুলোর বিরুদ্ধে নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো প্রত্যাহার করছে। কারণ, ব্যাংকগুলোর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের ফলে বিদেশি ব্যাংকগুলো মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছিল। এতে দেশের বৈদেশিক বাণিজ্যে বড় সংকট হতে পারত। কেন্দ্রীয় ব্যাংক যে এই খাতের জন্য যত্নশীল ও জেনেবুঝে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, এটা তার সংকেত। এটা দেশের জন্য ভালো।”

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই