জীবনযাপন

ওভেন ছাড়াই কীভাবে বানাবেন ফ্রুটস কেক

ওভেন ছাড়াই কীভাবে বানাবেন ফ্রুটস কেক

অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বাইরের কেক কিনে খেতে চান না। আবার অনেকের ঘরে কেক বানানোর ওভেন নেই। সে ক্ষেত্রে ওভেন ছাড়াই কিভাবে বানাবেন ফ্রুটস কেক জেনে নিন।

উপকরণ

১ কাপ ময়দা

এক চামচ বেকিং পাউডার

দু চামচ গুঁড়ো মধুর

এক চামচ ভ্যানিলা এসেন্স

এক কাপ ড্রাভ ফ্রুটস নিজের পছন্দমত

দু চামচ গুঁড়ো দুধ

দুটো ডিম

মাখন আধ কাপ

চিনি আধা কাপ গুঁড়ো

প্রণালী :

প্রথমে একটি পাত্রে ময়দা বেকিং পাউডার একসঙ্গে নিয়ে চেলে নিন। এরপর তার মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন যাতে এর মধ্যে কোন দানা না থাকে।

এবার একটা আলাদা পাত্রে মাখন চিনি এবং কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর একটি ছোট পাত্রে ভ্যানিলা এসেন্স আর গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এরপর যে পাত্রে কেক বানাবেন তাতে বাটার ব্রাশ করে তাতে মিশ্রণটি ঢেলে দিন।এবার প্রেসার কুকার এর উপর লিড খুলে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৪ থেকে ৫ মিনিট গরম করে নিয়ে পাত্রটি খালি প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিন। এরপর প্রেসার কুকারে লিমিট ছাড়ায় কুকার থেকে সামান্য আছে অন্তত ৩০ মিনিট বসিয়ে রাখুন। ভুলেও কিন্তু প্রেসার কুকার এর মধ্যে জল দেবেন না।

৩০ মিনিট পর ঠিক হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক দিন। যদি টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে জানবেন আপনার কেক রেডি। কেক তৈরি হয়ে গেলে প্রেসার কুকারের ভেতরে রেখে দেবেন।ঠান্ডা হয়ে গেলে কেকের উপর সামান্য চকলেট সস ছড়িয়ে দিতে পারেন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. ঘরেই তৈরি করুন মজাদার কাঁচাগোল্লা - tathyasangjog

    October 5, 2022

    […] লিটার দুধকে জ্বাল দিন। এবার এক কাঁপ পানির ভিতরে […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের