জাতীয়

উড়োজাহাজের যাত্রীর গায়ে লাগল গুলি

উড়োজাহাজের যাত্রীর গায়ে লাগল গুলি

৩ হাজার ২০০ ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া এক উড়োজাহাজে গুলি লেগে আহত হলেন এক যাত্রী। এমন ঘটনা ঘটেছে মিয়ানমারের ন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।

গত শুক্রবার মিয়ানমারের ন্যাশনাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ৬৩ জন যাত্রী নিয়ে রাজধানী নেপিদো থেকে খায়া রাজ্যের রাজধানীর লোইকাতে যাচ্ছিল। এই উড়োজাহাজেই ঘটে এমন ঘটনা।

বিদ্রোহীরা এ কাজ করেছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের সরকার। দেশটির সামরিক সরকার বলছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের

কেবিন ক্রু ক্লাব নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে সেই ঘটনার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, একজন যাত্রী সিটে বসে আছেন। তাঁর পাশের আসনে পড়ে আছে রক্তমাখা কিছু কাপড় ও টিস্যু। আহত ব্যক্তি কানের পাশে টিস্যু ধরে বসে আছেন। বুলেট লেগে বিমানের গায়ে ছিদ্র হওয়ার ছবিও অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে।

গুলি লাগার সময় লোইকা থেকে ছয় কিলোমিটার দূরে ছিল বিমানটি। ওই সময় ৩ হাজার ২৮০ ফুট ওপরে উড়ছিল বিমনাটি। মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন গত শনিবার সরকারনিয়ন্ত্রিত গ্লোবাল নিউ লাইটকে বলেছেন, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে …ক্রুদের প্রচেষ্টায় উড়োজাহাজটি লোইকা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে। আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র