জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“ওএইচসিএইচআরের অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ। আসল ঘটনা বিবর্জিত। তাদের তথ্যে গ্যাপ আছে। এ রকম প্রতিষ্ঠানগুলোর তথ্যে গ্যাপ থাকাটা খুবই দুঃখজনক।

আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গত শনিবার ঢাকায় সংঘাত-সহিংসতার ঘটনায় বিরোধী দল বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সংশ্লিষ্টতা নিয়ে ওএইচসিএইচআরের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে মার্কিন সরকারকে নিয়ে সব লোক খেলা করছে। এটা খেলার মতো হয়ে গেছে, লজ্জাজনক। প্রেসিডেন্ট বাইডেন অত বোকা লোক না। তার নাকি উপদেষ্টা একজন ভুয়া লোক। সেটা নাকি সে ক্লেম করে, শুধু ক্লেম না সে প্রেস কনফারেন্স করে বিএনপির হেডকোয়ার্টারে। এবং প্রেস কনফারেন্সের আগে সেখানে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে। তারপর প্রেস কনফারেন্স যখন করে তখন তার দুই পাশেই বিএনপির নেতারা বসে আছেন। সেখানে বলেন কয়েক মিনিটে সে টেক্সট মেসেজ করেছে প্রেসিডেন্টকে এবং স্টেট ডিপার্টমেন্টকেও, এগুলো কি বিশ্বাসযোগ?

আরও পড়ুনঃ আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র