জাতীয় ফিচার

“এখন পর্যন্ত বাংলাদেশি নাবিকরা নিরাপদে আছে”

সোমালিয়ার জলদস্যুদের দখলে থাকা জাহাজের বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত সাগরে জাহাজটি আছে৷ সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছে৷ এখন পর্যন্ত এটুকুই খবর আছে৷ পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সাথে সাথেই জানাবো৷

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সেটাই করার চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটা নিয়ে কাজ করছে।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই আছে জাহাজটি। ভারত সাগরে জাহাজটি আছে৷ সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছে৷ এখন পর্যন্ত এটুকুই খবর আছে৷ পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সাথে সাথেই জানাবো৷

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ তো একাই এককভাবে চলে না৷ সকল বিশ্বের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে৷ গতকাল আমরা এ সম্পর্কে যখন অবহিত হই তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি৷ নেভিও এ বিষয়ে আমাদের সাহায্য করছে৷ তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি৷

আরও পড়ুনঃ স্ট্রেস এবং ডায়াবেটিসের মধ্যে সংযোগ আছে কী?

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র